চট্টগ্রাম, ২৫ এপ্রিল ২০২৬: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।
(গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার (২৪-০৪-২০২৬) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামার সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মা-বাবার দোয়া বরকত কল সংলগ্ন এলাকা থেকে মজুদকৃত ১৫টি ব্যারেলে মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময়, অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে মোঃ মহিউদ্দিন (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।)
অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিয7ন অব্যা7ত থাকবে।