• LATEST NEWS & EVENTS
  • JOIN NAVY
  • Visit Programs
  • 27 Apr 2026

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

চট্টগ্রাম, ২৭ এপ্রিল ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৬-০৪-২০২৬) দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসমূহ একটি সুসংগঠিত অভিযানে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে ওয়ারেন্টভুক্ত আসামী ভূঁইয়া সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ০১টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

টেকনাফসহ দায়িত্বরত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।

News Categories

  • Exercise
  • Visit Programs
  • Headlines Around The Fleet

Relative News

Chief of Naval staff visits the flood affected people of Fulgengi Upazila, Feri on 27 Aug 2024

  • Visit Programs
  • 27 Aug 2024

Short Service Commissioned Officers (DEO 2025 A) Batch Final Exam is going to be held at 01 to 06 September 2024

  • Exam
  • 27 Aug 2024

Bangladesh Navy is helping the affected people of Paikgacha Khulna.

  • Exercise
  • 26 Aug 2024

Contact

  • Banani, Dhaka - 1213, Bangladesh
  • National +88 02 983 6141-9
  • info@navy.mil.bd

Follow us

© Copyright Bangladesh Navy